© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাকা নিয়ে ঝগড়া: বাবাকে গলা টিপে হত্যা করল ছেলে

শেয়ার করুন:
টাকা নিয়ে ঝগড়া: বাবাকে গলা টিপে হত্যা করল ছেলে
district-correspondent
১০:০৬ এএম | ০১ আগস্ট, ২০২০

টাকা নিয়ে ঝগড়ার সময় বাবাকে গলা টিপে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় হত্যার অভিযোগে মিলন মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার বানের্শ্বদী ইউনিয়নের কবুতরমারী গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পোশাক শ্রমিক মিলন মিয়া ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার বাবা হাবিবর রহমান হাবিবের সঙ্গে টাকা-পয়সা নিয়ে তার বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে বাবা-ছেলে দু’জনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এসময় মিলন বাবাকে কিল-ঘুষি ও লাথি মেরে ঘরের মেঝেতে ফেলে গলা টিপে ধরেন। এতে মিলনের বাবা হাবিবুর রহমান হাবিব জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নকলা থানার ওসি আলমগীর হোসেন বলেন, অভিযুক্ত ছেলে মিলন মিয়াকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন