পাটুরিয়া ফেরিঘাটে এখনো তীব্র যানজট : ঈদ যাত্রীদের ভোগান্তি

ঈদ উৎসব উদযাপনে নাড়ির টানে রাজধানী ছাড়ছে মানুষ। ঘরমুখো ঈদযাত্রীদের ভীড়ে সরগরম সড়ক-মহাসড়ক। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে যানবাহনের বাড়তি চাপ। সেই সঙ্গে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজটের। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো ঈদযাত্রীরা।

গতকাল শুক্রবার থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে তীব্র যানজট শুরু হয়েছে। এ দুই মহাসড়কে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানজট নিরসন হয়। কিন্তু ঢাকা-আরিচা-পাটুরিয়া মহাসড়কে এখনো যানজট রয়েছে।

শনিবার সকালেও মানিকগঞ্জের শিবালয় ও উথুলী এলাকায় হালকা যানজট দেখা গেছে। তবে পাটুরিয়া ফেরিঘাটে যানজট এখনো অসহনীয় পর্যায়ে রয়েছে। নদীতে প্রবল স্রোত থাকায় ফেরি পারাপারে সময় বেশি লাগছে। এতে ফেরিঘাটে তীব্র যানজট লেগেই আছে।

পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো কয়েকজন যাত্রী জানান, গতকাল (শুক্রবার) সকাল ১০টায় গাবতলী থেকে ছেড়ে এসে উঠে এখনো ফেরিতে উঠতে পারেনি বাস। পরিবারে সঙ্গে ঈদ করতে পারেননি অনেকেই। রাস্তার আশেপাশে বিভিন্ন ঈদগাহে ঈদের জামাতে শরীক হন যাত্রীরা।

পাটুরিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসি’র কর্মকর্তারা জানান, প্রায় ২০ ঘন্টা আটকে থাকার পর অধিকাংশ যাত্রী বাড়িতে পৌঁছতে পারলেও এখনও ঘাটে আটকা আছে তিন শতাধিক যাত্রীবাহী যানবাহন।

তবে শনিবার বেলা ১২টার মধ্যে আটকে পড়া এসব যাত্রীবাহী যানবাহন ফেরি পার হতে পারবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

মানিকগঞ্জের জেলা প্রশাসক বলেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ বন্ধ থাকায় ওই পথের যাত্রী ও যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহার করেছে। যে কারণে এবার ভোগান্তি বেড়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026
img
মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026