আটকের পর জরিমানা দিয়ে ছাড়া পেলেন ঢাকা উত্তর ছাত্রলীগ সভাপতিসহ ৪৩ জন

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সুন্দরবনে সব ধরনের পর্যটনসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে লঞ্চ নিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে সুন্দরবনে অনুপ্রবেশ করেছিলেন ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম হোসেনসহ ৪৩ নেতাকর্মী। পরে সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয়। এরপর অনুপ্রবেশ করার জন্য লিখিতভাবে ভুল স্বীকার করে জরিমানা পরিশোধ করায় ছাড়া পান আটক ছাত্রলীগ নেতাকর্মীরা।

সোমবার বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটে (বিশ্ব ঐতিহ্য এলাকা) এ ঘটনা ঘটে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমনিতেই সুন্দরবনে সব ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ। এরমধ্যে করোনা পরিস্থিতিতে সুন্দরবনে সব ধরনের পর্যটনসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমন পরিস্থিতিতেই সোমবার সকালে লঞ্চ নিয়ে ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম হোসেনসহ মঠবাড়িয়ার ৪৩ নেতাকর্মী এমভি মায়ের দোয়া নামের একটি লঞ্চে করে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে শরণখোলা রেঞ্জের সুপতি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটে আসেন। এ সময়ে তাদের ওই লঞ্চ থেকে সুন্দরবনে নামতে নিষেধ করা হলে ছাত্রলীগ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে জেটিতে বন কর্মকর্তা ও বনরক্ষীদের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে লঞ্চের পাঁচ স্টাফসহ তাদের সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়।

তিনি আরও জানান, পরে লিখিতভাবে ভুল স্বীকার করে ছাত্রলীগের ৪৩ নেতাকর্মী ২২ হাজার ২৩১ টাকা জরিমানা পরিশোধ করেন। এরপর সন্ধ্যায় তাদের ছেড়ে দেয়া হয়। একই সঙ্গে সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করায় এমভি মায়ের দোয়া লঞ্চের মালিক ফারুক তালুকদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026