© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেজর সিনহার মাকে ফোন দিয়ে বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
মেজর সিনহার মাকে ফোন দিয়ে বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

own-reporter
০৮:০৮ পিএম | ০৪ আগস্ট, ২০২০

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনহার মাকে টেলিফোন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি জানান, প্রধানমন্ত্রী নিহতের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে আর্থিক সহায়তারও আশ্বাস দেন। অন্যদিকে নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সিনহার পরিবার।

এদিকে সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খান নিহতের ঘটনার তদন্তে গঠিত কমিটি মঙ্গলবার থেকে তদন্তকাজ শুরু করেছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে দীর্ঘ এক বৈঠক করেন। বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার চেষ্টার কথা জানিয়েছেন। এসময় কমিটির অন্য তিন সদস্যও উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান জানান, দীর্ঘ বৈঠকে তদন্তদলের সদস্যরা ঘটনার ব্যাপারে বিস্তারিত আলাপ-আলোচনা করেছেন। এতে তদন্ত দলের নির্দিষ্ট কর্ম-পরিকল্পনা তথা কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে। এ অনুযায়ী কমিটির সদস্যরা ঘটনার তদন্তের স্বার্থে ঘটনাস্থলসহ মাঠ পর্যায়ে যেখানে যাওয়া দরকার সেখানে পরিদর্শন করবে। এছাড়া প্রত্যক্ষদর্শীসহ যাদের দরকার তাদের সঙ্গে কথা বলবে তদন্ত দল।

এর আগে গত শুক্রবার রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় তদন্ত শুরু

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন