© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্ধুদের সামনেই নদীতে ডুবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিয়াম

শেয়ার করুন:
বন্ধুদের সামনেই নদীতে ডুবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিয়াম
district-correspondent
১২:৩৬ এএম | ০৮ আগস্ট, ২০২০

এবার পানিতে ডুবে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল মোহায়মিন সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের

এবার পানিতে ডুবে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল মোহায়মিন সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৮ তম ব্যাচের (২য় বর্ষ) মেধাবী ছাত্র ছিলেণ। শুক্রবার বিকেলে গাইবান্ধায় বন্ধুদের সামনেই পানিতে ডুবে প্রাণ গেছে তার।

জানা গেছে, সিয়ামের গ্রামের বাড়ি বগুড়া জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

সিয়ামের সঙ্গে থাকা তার বন্ধু- জাবির বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের শিক্ষার্থী রোহান জানান, ‘সিয়াম ও আমরা কয়েকজন বন্ধু গাইবান্ধার হাসবাড়ির করতোয়া শাখা নদীতে দুপুর ১ টার দিকে গোসল করতে যাই। আমরা গোসল করে ওঠার সময় দেখি সিয়াম ও আমার আরেক বন্ধু সাজিদ ডুবে যাচ্ছে। পরে আমরাসহ গ্রামের মানুষজন এসে সিয়াম ও সাজিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতলে নেয়ার পর চিকিৎসকরা সিয়ামকে মৃত ঘোষণা করেন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন