© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

শেয়ার করুন:
দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু
own-reporter
০৪:৩৯ পিএম | ০৯ আগস্ট, ২০২০

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৩৯৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৪৮৭ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা হল দুই লাখ ৫৭ হাজার ৬০০ জন।

রোববার দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন অনলাইনে বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ১৪টি এবং পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭৫৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯টি।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন