© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৩ হাজার

শেয়ার করুন:
দেশে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৩ হাজার

ফাইল ছবি

own-reporter
০৪:৩৯ পিএম | ১২ আগস্ট, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা হল তিন হাজার ৫১৩ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে।

বুধবার করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এক হাজার ১১৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৩ হাজার ৮৯ জনে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন