© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু

শেয়ার করুন:
করোনায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু

ফাইল ছবি

own-reporter
০৪:১৪ পিএম | ১৩ আগস্ট, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৫৫৭ জনে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬১৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৯ হাজার ১১৫ জনে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের কিছু মিলিয়ে ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১ জনে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৮২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৪ হাজার ৮৭১ জনে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন