© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্রুত সুস্থ হয়ে উঠছেন ইউএনও ওয়াহিদা

শেয়ার করুন:
দ্রুত সুস্থ হয়ে উঠছেন ইউএনও ওয়াহিদা
own-reporter
০১:২৭ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২০

যুবলীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রাজধানীর নিউরো সায়েন্স ইন্সটিটিউট হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান ডা. জাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য আলোচনায় বসেছে মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের ৬ সদস্যসহ হাসপাতালের পরিচালক বৈঠকে উপস্থিত আছেন বলে জানা গেছে।

নিউরো সায়েন্স ইন্সটিটিউট হাসপাতালের চিকিৎসকরা জানান, ওয়াহিদা খানমের চেতনা মাত্রা পুরোপুরি ঠিক আছে। অন্যান্য শারীরিক অবস্থারও দ্রুত উন্নতি হচ্ছে। এত দ্রুত তিনি (ইউএনও) উন্নতির দিকে যাবেন ভাবতে পারেননি চিকিৎসকরা।

ড. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, নতুন করে কোন জটিল পরিস্থিতি সৃষ্টি না হলে ইউএনও ওয়াহিদা খানম  দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে মনে হচ্ছে। তাকে এখনো সর্বোচ্চ সতর্কতার মধ্যে রাখা হয়েছে। রোগীর সঙ্গে তার আত্মীয়স্বজন ও সহকর্মীদের সাক্ষাৎ নিয়ন্ত্রণ করা হবে। কারণ যেকোনো সময় এধরনের রোগী অন্যান্য রোগে সংক্রমিত হতে পারে।

প্রসঙ্গত, বুধবার রাতে বাসভবনের ভেন্টিলেটর কেটে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলা চালায় যুবলীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মী। এরই মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয়েছে। দল থেকেও বহিষ্কৃত হয়েছেঠ তারা।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঘোড়াঘাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন ওয়াহিদার ভাই শেখ ফরিদ উদ্দিন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন