অনুমোদনবিহীন পণ্য জব্দ: মাধবদীতে এক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

নরসিংদীর মাধবদীতে অনুমোদনবিহীন পণ্য রাখার দায়ে আর এইচ ফুডস এন্ড বেভারেজ লি. নামে এক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি), স্যানিটারি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

নিজের ফেসবুক পেইজে বুধবার এক পোস্টে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

পোস্টে তিনি জানান, ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা মোতাবেক নরসিংদী সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নরসিংদীর মাধবদীতে আর এইচ ফুডস এন্ড বেভারেজ লি. এ বিপুল পরিমাণ অনুমোদনবিহীন (গুড়াদুধ, চকলেট, চানাচুর, সস, ভিনেগার, নুডসল,লবণ, টেস্ট স্যালাইন, মসলার গুড়া, সয়াবিন তেল, ড্রিংক পাউডার ইত্যাদি) বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। এসময় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনুমোদনবিহীন পণ্য জব্দ করা হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলমান আছে ও থাকবে বলেও পোস্টে জানান তিনি।

এদিকে অভিযান পরিচালনাকালী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন জানান, পাইকারচর ইউনিয়নের পুরানচর নরসিংদীর জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী এখানে অবৈধভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছে। এসব প্রতিষ্ঠানের একটি আরএইচ ফুডস এন্ড বেভারেজ লি.। এ প্রতিষ্ঠানটি বিগত এক বছরের অধিক সময় ধরে শিশুখাদ্যসহ বিভিন্ন ভেজাল পণ্য তৈরি করে বাজারে বিক্রি করতো। সম্প্রতি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালাই।

তিনি আরও বলেন, অভিযানে প্রতিষ্ঠানটির অধিকাংশ পণ্যেরই কোন মেয়াদ, গুণগত মান, উৎপাদনের অনুমতি না থাকা এবং প্রতিষ্ঠানের সঠিক কাগজপত্র না থাকায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে পণ্যগুলোকে জব্দ করা হয়। একই সঙ্গে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026