এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাসের বুদবুদ, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখান দিয়ে বুদবুদ করে উঠছে গ্যাস। যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ফেনীর মহিপাল জিরো পয়েন্ট এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইনের লিকেজ থেকে এই গ্যাস নির্গত হচ্ছে। মহাসড়কের মাঝখান দিয়ে প্রতিনিয়ত গ্যাস বের হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, মহাসড়কে পানি ফেললে গ্যাসের বুদবুদ উঠছে। আর দিয়াশলাইয়ের আগুন দিলে তা জ¦লে উঠছে। এমন অবস্থায় ব্যস্ত এ মহাসড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকবছর ধরে এমন ঘটনা ঘটছে। এ নিয়ে বাখরাবাদ গ্যাস কোম্পানীকে বারবার অবহিত করা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তারা পরিদর্শনে এসে মহাসড়কে বালু ছিটিয়ে রেখে চলে যায়। এ ভাবে বছরের পর বছর চলছে।

কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনার পর ফেনীবাসীর মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। স্থানীদের দাবি, যত দ্রুত সম্ভব গ্যাস লাইন মেরামত করা হোক।

এব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন বলেন, সমস্যা সমাধানে গত জুলাই মাসে ফেনীর সড়ক ও জনপথ বিভাগকে লিখিতভাবে সড়ক কাটার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। তারা অনুমতি দিলেই আমরা কাজ শুরু করবো। জাতীয় মহসড়কে কাজ করতে গেলে সড়ক বিভাগের অনুমতি প্রয়োজন।

এব্যাপারে ফেনীর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ বলেন, যান চলাচল স্বাভাবিক রেখে কীভাবে গ্যাস লাইন মেরামত করা যায়, তা নিয়ে নানা চিন্তা-ভাবনা চলছে। এই মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত। সব দিক মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026