© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে ১০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা

শেয়ার করুন:
ময়মনসিংহে ১০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা

প্রতীকী ছবি

own-reporter-mymensingh
০৩:৫৪ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২০

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ১০ টাকার জন্য জয়নাল মিয়া (৬৫) নামের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে পাহারাদারের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার পাগলা থানাধীন পুলেরঘাট বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাগলা থানার ওসি (তদন্ত) সায়েদুর রহমান।

নিহত জয়নাল মিয়া উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বাশিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি গ্রামের হাট-বাজারে পেঁয়াজ-মরিচের ব্যবসা করতেন। আর অভিযুক্ত পাহারাদার মোস্তফা উপজেলার মেদনারটেক গ্রামের বাসিন্দা এবং স্থানীয় পুলেরঘাট বাজারের পাহারাদার।

স্বজনদের বরাতে ওসি বলেন, জয়নালের কাছে মোস্তফার ৩০ টাকা পাওনা ছিল। শুক্রবার রাতে পুলের ঘাট বাজারে জয়নাল বেচাকেনা করার সময় মোস্তফা জয়নালের কাছে তার পাওনা টাকা দাবি করে। এ সময় জয়নাল ২০ টাকা ফেরত দেন। বাকি ১০ টাকার জন্য দুই জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাহারাদার মোস্তফা ক্ষিপ্ত হয়ে জয়নালকে এলোপাথারী কিল-ঘুষি ও লাথি মারে। এসময় জয়নাল মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বলেন জানান ওসি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন