বেরিয়ে এলো ইউএনও’র ওপর হামলার চাঞ্চল্যকর তথ্য

ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টার মামলায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। পুলিশের তদন্ত যত এগিয়ে যাচ্ছে, ততই খুলতে শুরু করছে নতুন নতুন রহস্যের জট। এবার জানা গেছে, ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর মূল হামলা চালায় ওই বাসভবনের মালি রবিউল। মাস্ক ও পিপিই পরে নিজেকে আড়াল করেন রবিউল।

পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন রবিউল। এর আগে রবিউলের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে শনিবার ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের বরখাস্ত কর্মচারী রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলন এসব কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। শিগগিরই এ হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন-ইউএনওর ওপর হামলা: ৬ দিনের রিমান্ডে মালি রবিউল

পুলিশ জানায়, মালি রবিউলের সহযোগী নৈশ প্রহরী পলাশ ও অন্য আসামি আসাদুলকে কারাগারে পাঠানো হয়েছে। রবিউলের আঘাতেই আহত হয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা। ররিউলের দেয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত হাতুড়িও ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল পুলিশকে জানিয়েছে, নিজের অপরাধ লুকাতে ও নিজেকে বাঁচাতে ঘটনার দিন পরে থাকা নিজের ব্যবহৃত শার্ট, ক্যাপ ও গামছা নিজেই পুড়িয়ে দিয়েছে।

এদিকে গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানম এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। অবশ হয়ে থাকা তার ডান হাত এখন নাড়াচাড়া করছেন ইউএনও ওয়াহিদা। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।

এর আগে ২ সেপ্টেম্বর গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায় গ্রেপ্তার অপরাধীরা।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026