© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে কিশোর খুন

শেয়ার করুন:
রাজধানীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে কিশোর খুন
own-reporter
১১:০০ এএম | ১৩ সেপ্টেম্বর, ২০২০

রাজধানীর সবুজবাগে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১৫ বছরের এক কিশোর খুন হয়েছে। জব্বার নামে নিহত ওই কিশোরের বড় ভাই এঘটনায় মামলা করেছেন। গত সোমবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীর সবুজবাগে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১৫ বছরের এক কিশোর খুন হয়েছে। জব্বার নামে নিহত ওই কিশোরের বড় ভাই এ ঘটনায় মামলা করেছেন। গত সোমবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাজধানীর সবুজবাগের রাজারবাগ কারখানায় প্রিন্টিংয়ের কাজ সেরে বাসার সামনে আসে জব্বার। এসময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য ইমনের সাথে জব্বারের বাকবিতন্ডা হয়। এরপর ঘটনাস্থলে ইমনের ভাই ইয়াসিন এসে পকেট থেকে ছুরি বের করে জব্বারকে ছুরিকাঘাত করে। ওই সময় জব্বারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় জব্বারের মৃত্যু হয়।

নিহত জব্বারের পরিবার অভিযোগ করে জানায়, ইয়াসিন এবং ইমন মারামারির এক পর্যায়ে জব্বারকে ছুরিকাঘাত করে। তার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে জব্বারের সঙ্গে ইয়াসিনের ঝগড়া হয়। পরে ইয়াসিন তার ভাই ইমনকে ডেকে আনে। ইমন ঘটনাস্থলে এসেই জব্বারের পেটে ছুরি ঢুকিয়ে দেয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন