© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় এমপি বদির বিচার শুরু

শেয়ার করুন:
অবৈধ সম্পদ অর্জনের মামলায় এমপি বদির বিচার শুরু
own-reporter
০২:১৮ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২০

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বহুল বিতর্কিত ও ইয়াবা সম্রাট খ্যাত সাবেক এমপি আবদুর রহমান বদির বিচার শুরু হয়েছে। বদি কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনে আওয়ামী লীগ মনোনীতি এমপি ছিলেন।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বহুল বিতর্কিত ও ইয়াবা সম্রাট খ্যাত সাবেক এমপি আবদুর রহমান বদির বিচার শুরু হয়েছে। বদি কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনে আওয়ামী লীগ মনোনীতি এমপি ছিলেন।

রোববার সকালে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতে আবদুর রহমান বদির বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জগঠন করা হয়। এসময় সাবেক এমপি বদি আদালতে উপস্থিত ছিলেন। ওই মামলায় তিনিই একমাত্র আসামি।

চার্জগঠনের পর, আগামী ১৫ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেন আদালত। এ মামলায় মোট সাক্ষী আছেন ৪১ জন।

২০০৭ সালে ৪৩ লাখ টাকার তথ্য গোপন ও ৬৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন।

টাইমস/এসএন

মন্তব্য করুন