© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ওসি প্রদীপের সেই ডানহাত কনস্টেবল রুবেল আটক

শেয়ার করুন:
এবার ওসি প্রদীপের সেই ডানহাত কনস্টেবল রুবেল আটক
own-reporter
০২:০৪ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২০

টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব:) সিনহা হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপের ডান হাত খ্যাত কনস্টেবল রুবেল শর্মাকে আটক করেছে র‌্যাব। সোমবার তাকে আটক করার কথা গণমাধ্যমকে জানানো হয়েছে।

টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব:) সিনহা হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপের ডান হাত খ্যাত কনস্টেবল রুবেল শর্মাকে আটক করেছে র‌্যাব। সোমবার তাকে আটক করার কথা গণমাধ্যমকে জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বন্দুকযুদ্ধে আবদুল আমিন ও মফিদ আলম নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যা উল্লেখ করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৫৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়।

কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক আদালত (টেকনাফ-৩) মামলা দুটি আমলে নিয়ে টেকনাফ থানাকে এ সংক্রান্ত নথি ৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতে উপস্থাপনের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় ৫ আগস্ট ওসি প্রদীপকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে র‌্যাবকে।

টাইমস/এসএন

মন্তব্য করুন