© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য আটক

শেয়ার করুন:
খুলনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য আটক

প্রতীকী ছবি

own-reporter-khulna
০৯:২৬ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২০

খুলনায় তেরখাদা উপজেলায় চতুর্থ শ্রেণির (৯) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।

আটক পুলিশ সদস্যের নাম রেজাউল শিকদার (২৩)। সে উপজেলার মোকামপুর গ্রামের আলাম আলী শিকদারের ছেলে ও নাটোর জেলা পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি সে ছুটিতে বাড়িতে এসেছেন।

ভুক্তভোগী ওই শিশুর বাবা জানান, রেজাউল পুলিশের একজন কনস্টেবল। নাটোরে চাকরি করেন। বছর তিনেক হয়েছে চাকরি পেয়েছেন। এখন ছুটিতে বাড়িতে এসেছেন। তার মেয়ে রেজাউলের বাড়ির পাশে কদম ফুল পাড়তে যায়। সে সময় ফুল পাড়তে সহায়তার কথা জানান রেজাউল। পরে তিনি ফুসলিয়ে মেয়েটিকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়ে বাড়িতে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি চলতি দায়িত্ব) স্বপন কুমার রায় বলেন, অভিযুক্ত রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাটোর পুলিশ লাইনসে পুলিশ সদস্য হিসেবে কর্মরত। ওই শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসির সমন্বয়ক চিকিৎসক অঞ্জন কুমার চক্রবর্তী বলেন, শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখনো তার রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি শঙ্কামুক্ত নয়।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন