© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭২৪

শেয়ার করুন:
করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭২৪

ফাইল ছবি

own-reporter
০৩:৫৩ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮০২ জনে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭২৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪১ হাজার ৫৬ জনে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে- ১৪ হাজার ৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬টি।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন এবং মোট সুস্থ ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন