© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি

শেয়ার করুন:
বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি

ফাইল ছবি

own-reporter
০৪:৫৫ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২০

স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এরমধ্যে ৫০ ভাগ অনলাইন এবং ৫০ ভাগ টিকিট কাউন্টারে বিক্রি করা হবে।

স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এরমধ্যে ৫০ ভাগ অনলাইন এবং ৫০ ভাগ টিকিট কাউন্টারে বিক্রি করা হবে।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে প্রতিটি ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ শতাংশ অনলাইন এবং বাকি ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে। তবে স্বাস্থ্যবিধি মানতে জোর দেওয়া হবে।

এ সিদ্ধান্তের ফলে উঠে যাচ্ছে ট্রেনের এক আসন ফাঁকা রেখে যাত্রী বসার নিয়ম। কাল থেকে বিক্রি হবে শতভাগ ট্রেনের টিকিট। পাশাপাশি সিটে বসবে যাত্রীরা।

করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। সরকারের নির্দেশনা পেয়ে ৬৮ দিন পর ৩১ মে সীমিত পরিসরে একটি আসন ফাঁকা রেখে ট্রেন চালু হলেও শুধুমাত্র অনলাইনেই টিকিট বিক্রি করছিলো রেলওয়ে। এরপর গত শনিবার থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। ওদিন থেকে ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক টিকিট পাওয়া যায় কাউন্টারে। বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইনে বিক্রি করা হয়। তবে বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন