© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় এএসপি পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

শেয়ার করুন:
বগুড়ায় এএসপি পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
own-reporter-bogura
০৯:২১ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২০

বগুড়ায় পুলিশের এএসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে শাহেদ সরদার (২৬) নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে বগুড়া সদর থানার পেছনে সেলিম হোটেলের সামনে থেকে শাহেদতাকে গ্রেপ্তার করা হয়।

শাহেদ সরদার বগুড়া শহরের জয়পুরপাড়ার মৃত সামসুল হকের ছেলে।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, শাহেদ এএসপি পরিচয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শহরের বাদুড়তলায় সেলিম হোটেলের সামনে নিজেকে পুলিশের এএসপি পরিচয়ে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করেন। এসময় খবর পেয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, তার কাছে পুলিশ সদর দফতর ও এএসপি নিয়োগসহ বিভিন্ন ভুয়া কাগজপত্র পাওয়া যায়। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে শাহেদ তার অপরাধ স্বীকার করেন।

এ ঘটনায় এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন বলে জানান ওসি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন