গাজীপুরে বোমা নিয়ে ব্যাংকে ঢুকে টাকা লুটের চেষ্টা যুবকের

গাজীপুরে বোমা নিয়ে ব্যাংকে ঢুকে ম্যানেজারকে জিম্মি করে টাকা লুটের চেষ্টার সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনে অবস্থিত প্রাইম ব্যাংক লিমিটেডের শাখায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম আবু বকর (৩২)। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার বিশারীঘাটা এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা বোর্ডবাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক। তিনি বোর্ডবাজারের বটতলা এলাকায় বসবাস করেন।

আটক যুবক

এসময় ব্যাংক থেকে বোমা উদ্ধারের খবর পেয়ে ব্যস্ততম চান্দনা চৌরাস্তার শত শত লোক ওই এলাকায় ভিড় করে। পুলিশ কিছু সময়ের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও জনসাধারণ চলাচল বন্ধ করে দেয়। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো এলাকাটি ঘিরে রাখেন।

গাজীপুর মেট্রোপলিটনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া সাংবাদিকদের জানান, দুপুর পৌনে ১টার দিকে এক লোক একটি কালো ব্যাগে করে বোমাটি বহন করে ব্যাংকের ম্যানেজারের কক্ষে ঢুকে তাকে জিম্মি করার চেষ্টা করে। এসময় তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রথমে বোমা বহনকারীর কাছ থেকে ব্যগটি আলাদা করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ১১ সদস্যের বোমা নিষ্ক্রিয় দলকে খবর দেওয়া হয়। পরে তারা বিকেলে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে।

তিনি আরও জানান, ৩টি পাইপের সমন্বয়ে একটি ইমপ্রোভাইস ইলেকট্রনিক ডিভাইস (আইইডি) তৈরি করা হয়েছিল। এটিকে পাইপ বোমা বলা হয়। ব্যাংকে বোমা রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। প্রথমে ব্যাংক ও মার্কেটের লোকজনদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়। পরে বোমটিকে নিষ্ক্রিয় করার পদক্ষেপ নেওয়া হয়। পরে তাকে আটক করা হয়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026