ঈশ্বরগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইজাজুল হক রতন নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রতনকে আসামি করে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত পুলিশ সদস্যকে প্তার করা হয়।

অভিযুক্ত ইজাজুল হক রতনের বাড়ি বড়হিত ইউনিয়নের রঘুনাথপুরে। তিনি গাজীপুর মেট্রোপলিটন থানায় কর্মরত রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে। অভিযুক্ত পুলিশ সদস্য ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রেম নিবেদনসহ বিভিন্ন কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে নানা প্রলোভন দেখিয়ে ফোনে ও ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

মঙ্গলবার রাতে পুলিশ সদস্য ইজাজুল হক রতন বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ইজাজুল হক রতনকে আটক করে স্থানীয় চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেপ্তার ইজাজুল হক রতনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই ছাত্রীকে বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনামা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026