© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফতুল্লায় বিস্ফোরণ : দগ্ধ আরও এক মুসল্লির মৃত্যু

শেয়ার করুন:
ফতুল্লায় বিস্ফোরণ : দগ্ধ আরও এক মুসল্লির মৃত্যু
own-reporter-narayanganj
১০:৫০ এএম | ১৯ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আবদুল আজিজ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ওই ঘটনায় এখন পর্যন্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও শিশুসহ মোট ৩২ জনের প্রাণহানী হয়েছে। এছাড়া আরও ৪ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন