© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৬ সেপ্টেম্বরের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত

শেয়ার করুন:
২৬ সেপ্টেম্বরের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত
own-reporter
০৭:৫৭ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২০

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। রোববার বিকেলে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও এনরোলমেন্ট কমিটির সদস্য অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের হল না পাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করেছে এ উদ্দেশে গঠিত এনরোলমেন্ট কমিটি। তবে আলোচনা সাপেক্ষে দ্রুত পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। এছাড়া পরীক্ষা স্থগিতের বিষয়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে।

গত ৫ সেপ্টেম্বর বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি ২৬ সেপ্টেম্বর ১৩ হাজার শিক্ষার্থীর আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, পূর্বে শুধুমাত্র মৌখিক পরীক্ষার (ভাইবা) মাধ্যমে আইনজীবীদের সনদ প্রদান করা হতো। তবে দিন দিন শিক্ষার্থীদের চাপ বাড়তে থাকায় আইনজীবী হতে বর্তমানে নৈবর্ত্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার ওই তিন ধাপের যে কোনও একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পান। তবে দ্বিতীয়বারেও অনুত্তীর্ণ হলে তাদেরকে পুনরায় শুরু থেকেই পরীক্ষায় অংশ নিতে হয়।

সে অনুসারে ২০১৭ সালের ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া ৩ হাজার ৫৯০ শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে এমসিকিউ উত্তীর্ণ ৮ হাজার ৭৬৪ শিক্ষার্থী সহ সর্বমোট ১২ হাজার ৮৫৮ জন সনদ প্রত্যাশী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন