© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তরুণীকে গণধর্ষণ : এবার ছাত্রলীগ কর্মী অর্জুন গ্রেপ্তার

শেয়ার করুন:
তরুণীকে গণধর্ষণ : এবার ছাত্রলীগ কর্মী অর্জুন গ্রেপ্তার
own-reporter-sylhet
১২:৪৯ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২০

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণের মামলার আরেক আসামি ছাত্রলীগ কর্মী অর্জুন লষ্করকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণের মামলার আরেক আসামি ছাত্রলীগ কর্মী অর্জুন লষ্করকে গ্রেপ্তার করা হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে একই মামলার ১ নম্বর আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার তরুণীকে গণধর্ষণের ওই ঘটনায় অভিযুক্ত মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। এছাড়া একই মামলার অপর আসামি ছাত্রলীগ নেতা তারেক আহমেদকে গ্রেপ্তার করতে অভিযান চালায় জগন্নাথপুর থানা পুলিশ।

আরও পড়ুন- এমসি কলেজে তরুণীকে গণধর্ষণ : ছাত্রলীগ নেতা সাইফুর গ্রেপ্তার

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে যান এক তরুণী। ওই সময় ছাত্রলীগের ৬ নেতাকর্মী স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম তরুণীর স্বামী ৬ জনের নামে মামলা করেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন