© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত

শেয়ার করুন:
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত
own-reporter-chattogram
০৫:৫৮ পিএম | ২৮ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রামে আকবর শাহ থানা এলাকায় ট্রেনের ধাক্কায় জেসমিন আকতার নামের এক নারী নিহত হয়েছে।

 

চট্টগ্রামে আকবর শাহ থানা এলাকায় ট্রেনের ধাক্কায় জেসমিন আকতার নামের এক নারী নিহত হয়েছে। নিহত জেসমিন আকতার (২০) লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকার মো. কবির হোসেনের স্ত্রী।

সোমবার নগরীর আকবর শাহ থানাধীন সিডিএ এক নম্বর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই তরুণী। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন