© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ৫ সদস্য আটক

শেয়ার করুন:
আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ৫ সদস্য আটক
senior-reporter
১০:৪৫ এএম | ২৯ জানুয়ারি, ২০১৯

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব।

 

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি জানান, ২০১৮ সালের ডিসেম্বর মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন বাংলাদেশিকে আটক করে শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনার সঙ্গে এই ৫ জনও জড়িত। তাই তাদের আটক করা হয়েছে।

তবে আটকদের নাম পরিচয় জানানো হয়নি। সকাল ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

 

টাইমস/কেআরএস/জিএস

মন্তব্য করুন