কুমিল্লায় গভীর রাতে প্রাইভেটকারে মিলল এক কোটি ৬০ লাখ টাকা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি প্রাইভেটকারের ভেতরে তল্লাশি করে দুটি ব্যাগে থাকা এক কোটি ৬০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রীরায়েরচর সড়কের কয়রাপুর লোহার সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে মামলা দায়েরের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোপাটি গ্রামের কানুলাল কর্মকারের ছেলে তমাল কর্মকার (২৫), একই গ্রামের মৃত চন্দন কর্মকারের ছেলে অন্তু কর্মকার, চাঁদপুর সদর উপজেলার পশ্চিম বিঘনদী গ্রামের মৃত শুকুর বেপারীর ছেলে প্রাইভেটকারচালক সেলিম বেপারী এবং চাঁদপুর সদর উপজেলার গোল্ডেন টাওয়ার মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা সম্ভুনাথ কর্মকারের ছেলে সুকদেব কর্মকার।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রীরায়েরচর সড়কের কয়রাপুর লোহার সেতু এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় টহল দল একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক দেখে আটক করে। এরপর প্রাইভেটকারের আরোহীদের নামিয়ে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ দেখতে পায়।

ব্যাগে কি আছে পুলিশ জানতে চাইলে তারা বলেন ব্যাগে স্বর্ণ বিক্রির টাকা রয়েছে। প্রাইভেটকারে তল্লাশি শুরু করলে দুটি ব্যাগের মধ্যে এক কোটি ৬০ লাখ টাকা আছে বলে তারা পুলিশকে জানান।

তবে এ সময় স্বর্ণ বিক্রির কোনো রশিদ বা কাগজপত্র দেখাতে না পারায় এএসআই মো. মোশাররফ হোসেন বিষয়টি তাৎক্ষণিকভাবে ওসিকে জানান। পরে ওসির নির্দেশে টহল দল প্রাইভেটকারসহ তাদের থানায় নিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান উদ্ধারকৃত এক কোটি ৬০ লাখ টাকার মালিক তারা। ঢাকায় স্বর্ণ বিক্রি করে এসব টাকা নিয়ে তারা চাঁদপুরে যাচ্ছিলেন। তবে তারা স্বর্ণ বিক্রির কোনো রশিদ কিংবা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই টাকাগুলো কার, কোথায় থেকে এসেছে, মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কি-না এসব ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে বিষয়টি মানিলন্ডারিং বলে প্রতীয়মান হওয়ায় সিআইডিকে বিষয়টি জানানো হয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনা সিআইডি তদন্ত করছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার কাগজপত্র সিআইডিতে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026