© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগেরহাটে স্ত্রীকে হত্যার পর বস্তায় ভরে রাখল পুলিশ সদস্য

শেয়ার করুন:
বাগেরহাটে স্ত্রীকে হত্যার পর বস্তায় ভরে রাখল পুলিশ সদস্য
district-correspondent
১১:৪৯ এএম | ০৯ অক্টোবর, ২০২০

বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্নাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করেছে স্বামী। এমন অভিযোগে সাদ্দাম হোসেন নামে ওই পুলিশ

বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্নাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করেছে স্বামী। এমন অভিযোগে সাদ্দাম হোসেন নামে ওই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। সাদ্দাম হোসেন শরণখোলা উপজেলার তাফালবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আবদুল লতিফ গাজীর ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, পারিবারিক কলহের কারণে সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করতে পারে বলে ধারণা করছি। আমরা তাকে গ্রেফতার করেছি। হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

শরণখোলা থানার ওসি সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাদ্দাম তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে লাশ পলিথিনে মুড়িয়ে বস্তায় ভরে লুকিয়ে রাখে। ওই রাতেই খবর পেয়ে পুলিশ শরণখোলার তাফালবাড়ি বাজার এলাকার মামুন ভিলায় অভিযান চালায়। সেখান থেকে সাদ্দামকে আটকের পর পরিত্যক্ত একটি ঘর থেকে বস্তাবন্দি জ্যোৎস্নার লাশ উদ্ধার করা হয়।

 

ঢাকা/টাইমস

মন্তব্য করুন