© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঝিনাইদহে শিক্ষার্থীদের মানববন্ধন

শেয়ার করুন:
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঝিনাইদহে শিক্ষার্থীদের মানববন্ধন
own-reporter-jhenaidah
০৮:০০ পিএম | ১০ অক্টোবর, ২০২০

সারাদেশে চলমান নারী ও শিশু ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকূপায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলসহ উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা। এসময় তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তব্য রাখেন ইয়াসমিন শিরি, মায়া খাতুন খন্দকার ফারুক হোসেন, শিক্ষার্থী মিজানুর রহমান, বাবর হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সারাদেশে আতঙ্কজনক হারে ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। ধর্ষকদের শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

এসময় নারীর প্রতি সহিংসতাসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তারা। আইন সংশোধন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে আদালতের রায় বাস্তবায়ন করারও দাবি জানান শিক্ষার্থীরা।

টাইমস/ফাতেমা/এইচইউ

মন্তব্য করুন