© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে মোবাইলে ডেকে নেয়ার দুইদিন পর নদীতে মিলল স্কুলছাত্রের লাশ

শেয়ার করুন:
ময়মনসিংহে মোবাইলে ডেকে নেয়ার দুইদিন পর নদীতে মিলল স্কুলছাত্রের লাশ
own-reporter-mymensingh
০৪:৩৩ পিএম | ১১ অক্টোবর, ২০২০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মোবাইলে কল পেয়ে বাড়ির বাহিরে গিয় নিখোঁজের দুইদিন পর নদীতে মিলেছে এক স্কুলছাত্রের লাশ। রবিবার ভোরে উপজেলার মরিচারচর গ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম পারভেজ। সে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সে মরিচারচর উত্তরপাড়ার মঞ্জুরুল হকের ছেলে। মঞ্জুরুল হক তিন বছর ধরে মালয়েশিয়ায় চাকরি করেন।

নিহত পারভেজের মা রুজিনা বলেন, গত শুক্রবার রাত ৮টার দিকে মোবাইলে ফোন পেয়ে পারভেজ বাইরে যেতে চায়। এ সময় মা ছেলেকে যেতে নিষেধ করেন। পরে দোকানে যাওয়ার কথা বলে নিজের ও মায়ের মোবাইল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এর পর থেকে পরিবারের লোকজন পারভেজের কোনো সন্ধান পাচ্ছিল না।

এর পর রবিবার ভোরে স্থানীয়রা নিখোঁজ পারভেজের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মরিচারচর গ্রামে ব্রহ্মপুত্র নদীতে একটি তালগাছে মরদেহ আটকা অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন মরদেহটি দেখে পারভেজ বলে শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, নিহত পারভেজের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ নদীতে ফেলে রাখা হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন