© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্ষণ-সহিংসতার প্রতিবাদে জামালপুরে আইনজীবীদের মানববন্ধন

শেয়ার করুন:
ধর্ষণ-সহিংসতার প্রতিবাদে জামালপুরে আইনজীবীদের মানববন্ধন
district-correspondent
০৬:৪৭ পিএম | ১১ অক্টোবর, ২০২০

‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের এমসি কলেজ চত্বরে নববধূর সম্ভ্রমহানি, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর বীভৎসতাসহ দেশব্যাপী অব্যাহত নারী ও শিশুর উপর ঘৃণ্য সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের এমসি কলেজ চত্বরে নববধূর সম্ভ্রমহানি, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর বীভৎসতাসহ দেশব্যাপী অব্যাহত নারী ও শিশুর উপর ঘৃণ্য সহিংসতার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে আইনজীবীরা।

রবিবার সকাল ১০টায় আদালত চত্বরে ঘন্টাব্যাপী নারী ও শিশু অধিকার ফোরাম জামালপুর জেলা ইউনিটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আইনজীবীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন, গোলাম নবী, আব্দুল হাই, দিদারুল ইসলাম, মোবারক হোসেন ও সাবেক উপজেলার ভাইস চেয়্যারম্যান সেলিনা বেগম প্রমুখ।

এসময় বক্তারা দেশে নারী ও শিশুর উপর চলমান ধর্ষণ ও সহিংসতা বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন