'মা ইলিশ রক্ষায় টহল দেবে হেলিকপ্টার'

মা ইলিশ রক্ষায় এবার হেলিকপ্টার নিয়ে টহল দেয়া হবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এছাড়া মা ইলিশ ধরা ঠেকাতে নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশসহ প্রশাসনের সব ধরণের টিম মাঠে রাখা হয়েছে বলে জানান তিনি।

বুধবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের মৎস শিকার বিষয়ে মন্ত্রী বলেন, অতীতে কী হয়েছে তা জানি না। এখন থেকে কোনোভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে কোনো বিদেশি জাহাজ বা ট্রলার অবৈধ মৎস্য আহরণ করতে পারবে না। বিদেশী জাহাজ ও ট্রলার ঠেকাতে সবধরণের টহল শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি জাহাজ ও ট্রলার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমান বাহিনীর অন্তত ৫টি হেলিকপ্টার এবার নদীতে টহল দেবে। মা ইলিশ রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না। এছাড়া নদীতে ২৪ ঘন্টা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। কোনো জায়গায় অনিয়ম বা গাফিলতি করা হলে, কাউকে ছাড়া হবে না।

মন্ত্রী বলেন, মা ইলিশ রক্ষায় ও নির্বিঘ্নে ইলিশের ডিম ছাড়ার উপযোগী পরিবেশ দিতে সরকার সবধরণের চেষ্টা করে যাচ্ছে। সরকারের পাশাপাশি জনসাধারণ ও মৎসজীবীদের এ ব্যাপারে আরও সচেতন ও আন্তরিক হতে হবে।

শ ম রেজাউল করিম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি মা ইলিশ শিকার করে, তাকে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। কঠোর ভাবে এবার আইন প্রয়োগ করা হবে।

প্রসঙ্গত, ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সরকার মা ইলিশ রক্ষায় নদীতে সব ধরণের মাছ ধরা, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞার সময় মৎসজীবীদের জনপ্রতি ২০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026