© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি: নোবিপ্রবি ছাত্র বহিষ্কার

শেয়ার করুন:
বঙ্গবন্ধুর ছবি বিকৃতি: নোবিপ্রবি ছাত্র বহিষ্কার
own-reporter-noakhali
০৬:৫৭ পিএম | ১৫ অক্টোবর, ২০২০

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ও অবমাননার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নোবিপ্রবিতে প্রতিস্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল বিকৃতির একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন ওই শিক্ষার্থী। বিষয়টি বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষের নজরে আসলে ওই ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়।

সাময়িক বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম ফয়েজ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ইফতেখার রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই ছাত্রের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবিপ্রবিতে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ওই শিক্ষার্থী বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হওয়ায় ও শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থী ফয়েজ আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তাকে কেন স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে নোবিপ্রবি রেজিস্ট্রার বরাবর লিখিত আকারে জানাতে ওই শিক্ষার্থীকে নির্দেশ দেয়া হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন