নিক্সনের পক্ষে-বিপক্ষে সমাবেশের ডাক, সদরপুরে ১৪৪ ধারা জারি

ফরিদপুরের সদরপুরে নিক্সন চৌধুরী ও কাজী জাফরউল্লাহ গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সদরপুর উপজেলা চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদরপুর সরকারি কলেজ সংলগ্ন এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে কোনো প্রকার সভা সমাবেশ বা জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিচারের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে নিক্সন চৌধুরীর সমর্থকেরা নিক্সনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একই স্থানে সমাবেশর ডাক দেয়। পাল্টাপাল্টি সমাবেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার এর সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সদরপুর স্টেডিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়েছিল।

অন্যদিকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদিদ গামাল লিপু জানান, স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে গ্রেপ্তার ও বিচার দাবিতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদরপুর স্টেডিয়ামে শনিবার সকালে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্য নিক্সন চৌধুরী জেলা প্রশাসক ও দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে প্রকাশের অনুপযোগী ভাষায় গালিগালাজ, ভয়ভিতী প্রদর্শন ও হুমকি দেন। ওই ঘটনায় শুক্রবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026