© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেলান্দহে ট্রাক্টর চাপায় বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন:
মেলান্দহে ট্রাক্টর চাপায় বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

district-correspondent
০৪:৪২ পিএম | ১৭ অক্টোবর, ২০২০

জামালপুরের মেলান্দহে উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে ট্রাক্টর চাপায় তোফাজ্জল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে পূর্ব শ্যামপুর গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

জামালপুরের মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে ট্রাক্টর চাপায় তোফাজ্জল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে পূর্ব শ্যামপুর গ্রামের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জল ওই গ্রামের ওয়াহেদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে তোফাজ্জল বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করতে যাওয়ার সময় একটি মাহিন্দ্রা ট্রাক্টর বৃদ্ধ তোফাজ্জলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাক্টর চালক আসাদ ট্রাক্টর ফেলে পালিয়ে যায়।

মেলান্দহ থানার ওসি মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

টাইমস/এবি/এইচইউ

মন্তব্য করুন