© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরিষাবাড়িতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ, যুবক আটক

শেয়ার করুন:
সরিষাবাড়িতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ, যুবক আটক

প্রতীকী ছবি

district-correspondent
০৪:৫৩ পিএম | ১৭ অক্টোবর, ২০২০

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ৯ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের মামলায় আরিফ মিয়া (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

আটক আরিফ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় (পুকুরপাড়) গ্রামের মৃত মেছের আলীর ছেলে।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, বগারপাড় (পুকুরপাড়) এলাকার রেলওয়ে জমিতে তারা বসবাস করেন। গত মঙ্গলবার সকালে তিনি রিকশা চালাতে বাইরে যান এবং আর তার স্ত্রী বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশি আরিফ তাদের ঘরে ঢুকে জোরপূর্বক তার প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণ করে চলে যায়। পরে শিশুটির মা ঘরে এসে মেয়েকে কাঁদতে দেখে তার সন্দেহ হয়। পরে মেয়েটি তার বাবা-মাকে ধর্ষণের ঘটনাটি জানায়।

এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ওসি আবু মো. ফজলুল করীম জানান, শুক্রবার দুপুরে ধর্ষিতার বাবা থানায় অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে রাত সাড়ে ৭টার দিকে ধর্ষককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এছাড়া শনিবার শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে। অভিযুক্ত আরিফকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

টাইমস/এবি/এইচইউ

মন্তব্য করুন