নান্দাইল গৃহবধূকে ছুরি ধরে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে ঘরে ঢুকে ছুরি ধরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ওই গৃহবধূ।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. এরশাদ (৪০)। তিনি উপজেলার মহাবৈ এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ওই নারী জানান, তার স্বামী কর্মসূত্রে ঢাকায় থাকেন। এরশাদ তাকে কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন। তিনি ভয়ে ও লজ্জায় ঘটনাটি কাউকে বলেননি। তিনি রাতে দাদিশাশুড়ির সঙ্গে ঘুমান। গত বৃহস্পতিবার রাতেও তিনি ঘুমিয়ে পড়েন। দাদিশাশুড়ি গভীর রাতে প্রাকৃতিক কাজে সাড়া দিতে বাইরে যান। এ সময় এরশাদ ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। তিনি বাধা দিলে এরশাদ তার বুকে ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় দাদিশাশুড়ি ঘরে ঢুকলে এরশাদ পালিয়ে যান। তিনি ঘটনাটি দাদিশাশুড়িকে খুলে বলেন।

পরদিন ওই গৃহবধূ এলাকার লোকজনকে নিয়ে সিংরইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলামকে ঘটনাটি জানান। শনিবার সকালে ওই গৃহবধূর বাড়ির কাছে বিট পুলিশিংয়ের ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ চলছিল। সেখানে বিচারের দাবিতে গেলে তাকে থানায় যেতে বলা হয়। পরে স্বামী, স্বজন ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তিনি দুপুর ১২টার দিকে থানায় যান।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ওই নারী একবার তার কাছে আসলেও পরে আর যোগাযোগ করেননি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ওই নারী থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনামা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026