© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী

শেয়ার করুন:
৩০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী

ফাইল ছবি

own-reporter
০৯:০৩ পিএম | ১৭ অক্টোবর, ২০২০

আগামী ৩০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। আজ শনিবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার (১৯ অক্টোবর) থেকে হিজরি রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

সেই হিসেবে আগামী ৩০ অক্টোবর শুক্রবার (১২ রবিউল আউয়াল) পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে হিজরি রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য রোববার (১৮ অক্টোবর) সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

সেই হিসেবে সোমবার (১৯ অক্টোবর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আর আগামী ৩০ অক্টোবর (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে।

প্রসঙ্গত, আরবি ‘ঈদে মিলাদুন্নবী’ শব্দের অর্থ- মহানবীর (স.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করেন। কারণ এ দিনেই রাসুলে করীম (স.) জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন