© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা সফরে আসতে পারেন মোদি

শেয়ার করুন:
ঢাকা সফরে আসতে পারেন মোদি

ফাইল ছবি

own-reporter
০৫:২০ পিএম | ১৮ অক্টোবর, ২০২০

আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে পারেন।

এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

টাইমস/এসএন

মন্তব্য করুন