এবার দুই ছেলেসহ বৃদ্ধকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে নির্যাতন

সুদের টাকা সময়মতো না দেয়ায় আবদুল মজিদ নামে এক বৃদ্ধ ও তার দুই পুত্রকে বিবস্ত্র করে রাস্তায় বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ঘোড়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সুদী মহাজন মোকছেদ আলীর বিরুদ্ধে ধামরাই থানায় অভিযোগ করেছেন বৃদ্ধ আবদুল মজিদ।

স্থানীয়রা জানায়, গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নান্নার ইউনিয়নের ঘোড়াকান্দা গ্রামের সুদী মহাজনের পেটোয়া বাহিনী বৃদ্ধ ও তার দুই ছেলেকে রাস্তার ওপর বেঁধে বিবস্ত্র করে নির্যাতন করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘোড়াকান্দা গ্রামের সুদী মহাজন মোকছেদ আলীর কাছ থেকে একই গ্রামের আবদুল মজিদ মিয়া বছর দুয়েক আগে দেড় লাখ টাকা সুদে ধার নেন। সুদের টাকা নেয়ার পর কয়েক মাস সুদের টাকা পরিশোধ করলেও পরবর্তীতে অভাবের তাড়নায় আবদুল মজিদ মোকছেদ আলীকে সুদের টাকা দিতে ব্যর্থ হন। পরে টাকা পরিশোধের জন্য মোকছেদ আলী বারবার আবদুল মজিদকে চাপ দিতে থাকে। এরই জেরে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আবদুল মজিদের সঙ্গে তর্কে জড়ায় মোকছেদ আলী।

এক পর্যায়ে মোকছেদ আলী ও তার ছেলে আয়েদ আলীসহ তাদের সহযোগিরা আবদুল মজিদ ও তার দুই পুত্রকে রাস্তায় বেঁধে বিবস্ত্র করে মারধর করে।

ধামরাই থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান জানান, এ ধরণের একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026