© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন শতবর্ষী বৃদ্ধ!

শেয়ার করুন:
নাটোরে ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন শতবর্ষী বৃদ্ধ!
district-correspondent
০৫:২২ পিএম | ২২ অক্টোবর, ২০২০

নাটোরে ১০৫ বছর বয়সী এক বৃদ্ধ পাত্রের সঙ্গে ৮০ বছর বয়সি বৃদ্ধার ধুমধাম করে বিয়ে দিল এলাকাবাসী। বুধবার রাতে নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে তাদের বিয়ে সম্পন্ন হয়। পাত্র মৃত ঈমান আলীর ছেলে ১০৫ বছর বয়সের আহাদ আলী মন্ডল ওরফে আদি ও পাত্রী সোনা মিয়ার মেয়ে ৮০ বছরের আমেনা বেগম।

জানা গেছে, পাত্র আহাদ আলী মন্ডল ওরফে আদি চার পুত্র ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগছিলেন। অপরদিকে পাত্রী আমেনা বেগমের দুই মেয়ে ও নাতি নাতনী থাকলেও তিনি ছিলেন নিঃসঙ্গ। তাদের নি:সঙ্গতার কথা ভেবে পারিবারের দুই পক্ষ তাদের বিয়ের সিন্ধান্ত নেন। পরে তাদের ওই নিঃসঙ্গতা কাটাতেই এলাকাবাসী একত্রে মিলে বিয়ের উদ্যোগে নেন। বুধবার (২০ অক্টোবর) রাতে ধুমধাম করে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমহরে বিয়ে সম্পন্ন করা হয়। বিয়েতে দুই পরিবারের আত্মীয়-স্বজন ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিয়ে উপলক্ষে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। পাত্র-পাত্রীর জন্য দীর্ঘ আয়ু কামনায় দোয়া করা হয়।

পাত্র আহাদ আলী মন্ডল ওরফে আদি জানান, তাদের ছেলে মেয়ে ও নাতি নাতনী থাকলেও নিজেদের নিঃসঙ্গতা কাটাতেই তারা এ বিয়ের সিদ্ধান্ত নেন। এবং ছেলে-মেয়ের সম্মতি থাকায় বিয়েতে রাজি হয়েছেন।

পাত্রী আমেনা বেগম জানান, ছেলে-মেয়ের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। নি:সঙ্গ জীবনের কথা ভেবেই বিয়েতে সম্মতি দিয়েছেন বলে উল্লেখ করেন।

টাইমস/জেকে/এসএন

মন্তব্য করুন