© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক মেধাবী ছাত্রের আত্মহত্যা

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক মেধাবী ছাত্রের আত্মহত্যা
own-reporter
০৮:৩৪ পিএম | ১২ নভেম্বর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও এক মেধাবী ছাত্র না ফেরার দেশে চলে গেছেন। অনিন্দ্য ইশরাক নামে ওই ছাত্র আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জাননো হয়েছে। তিনি আইবিএ ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বুধবার রাতে তিনি আত্মহত্যা করেছেন। তার বাবা সানাউল নোমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ডীন অব মেরিটাইম ল' হিসাবে কর্মরত; বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও এক মেধাবী ছাত্র না ফেরার দেশে চলে গেছেন। অনিন্দ্য ইশরাক নামে ওই ছাত্র আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জাননো হয়েছে। তিনি আইবিএ ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বুধবার রাতে তিনি আত্মহত্যা করেন। তার বাবা সানাউল নোমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ডীন অব মেরিটাইম ল' হিসাবে কর্মরত; বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ঢাবির একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে শুনেছি। ওই ছাত্রের বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।

জানা গেছে, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন অনিন্দ্য ইশরাক। অভিমানী ওই ছেলেটি ক্যাম্পাসে সদা হাস্যেজ্জল ছিলেন। তার মৃত্যু মেনে নিতে পারছেন না বন্ধু ও সহপাঠীরা।

 

টাইমস/জেকে/এসএন

মন্তব্য করুন