ডাকাত ঘোষণা দিয়ে পুলিশকে গণপিটুনী: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পলাতক আসামি ধরতে যাওয়া এএসআই’সহ তিন পুলিশ সদস্যকে ডাকাত সন্দেহে পিটিয়েছে স্থানীয়রা।

শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় মারধরের শিকার এএসআই নুরুজ্জামান বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের নামে মামলা করেছেন। মামলার পর চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- জালকুড়ি পশ্চিমপাড়ার আমিনুল ইসলাম, মারুফ খান, ওয়াসিম ও সামসুজ্জামান।

এএসআই নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ডাকাতি মামলার আসামি বিল্লাল হোসেন ওরফে বিল্লাল ডাকাতকে গ্রেপ্তার করতে জালকুড়ি পশ্চিমপাড়ায় অভিযানে যাই। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গ্রামে ঢুকার পর এলাকার মসজিদে ‘গ্রামে ডাকাত পড়েছে’ বলে ঘোষণা করা হয়। এর পরই ৩০ থেকে ৪০ জন লোক লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ সদস্যরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এএসআই নুরুজ্জামান আরও বলেন, আমার পরনে পুলিশের পোশাক ও সঙ্গে অস্ত্র ছিল। আমি তাদের বারবার বলেছি, আমি আসামি ধরতে এসেছি, আমি ডাকাত না, আমি পুলিশ। কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক গণমাধ্যমকে বলেন, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যকে ডাকাত আখ্যা দিয়ে মারধর করা হয়। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026