© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব

শেয়ার করুন:
এবার করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব

ফাইল ছবি

own-reporter
০৬:৫৯ পিএম | ১৫ নভেম্বর, ২০২০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি এখনও সুস্থ আছেন। এছাড়া একই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও করোনায় আক্রান্ত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি এখনও সুস্থ আছেন। এছাড়া একই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেন।

শরীফ আহমদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র সচিবের করোনাভাইরাস পরীক্ষার ফল পজেটিভ এসেছে। তবে তাদের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। দুজনই সুস্থ আছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেয়ার আগে বাধ্যবাধকতা থাকায় শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সিনিয়র সচিব মোস্তাফা কামালের নমুনা পরীক্ষা করা হয়। রোববার করোনা টেস্টের রিপোর্ট এসেছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন