© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর টিকাটুলি সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড

শেয়ার করুন:
রাজধানীর টিকাটুলি সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড

প্রতিকী ছবি

own-reporter
০৫:০০ পিএম | ১৬ নভেম্বর, ২০২০

রাজধানীর টিকাটুলিতে সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

রাজধানীর টিকাটুলিতে সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

সোমবার দুপুর আড়াইটার পর আগুন লাগার ঘটনা ঘটে।

রাজধানীর ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

টাইমস/এসএন

মন্তব্য করুন