© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুয়াডাঙ্গায় ব্যাংক ডাকাতির ঘটনায় আটক ৩

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় ব্যাংক ডাকাতির ঘটনায় আটক ৩
district-correspondent
০৬:২৮ পিএম | ১৬ নভেম্বর, ২০২০

চুয়াডাঙ্গার জীবননগরে ব্যাংক ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের রহমানের ছেলে জনি (২৫), দেলবারের ছেলে কালু (২৮) ও হাসমত আলীর ছেলে হৃদয় (২৮)।

সোমবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

জীবননগর থানা ওসি মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, উথলী বাজারে সোনালী ব্যাংকের শাখা অফিসে ডাকাতির ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

এদিকে সোমবার সকাল থেকে ডাকাতির ঘটনার অধিকতর তথ্য উদ্ধারে সাদা পোশাকে র‌্যাব, সিআইডি, ডিজিএফআই, পুলিশ ও ডিবি পুলিশের কর্মকর্তারা তৎপরতা শুরু করেছেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন