জমি নিয়ে বিরোধ: পাবনায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত
০৮:২১ পিএম | ১৬ নভেম্বর, ২০২০
জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পাবনার বেড়া উপজেলায় মাছেম মীর নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় মামলা হয়েছে।
সোমবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। নিহত মাছেম মীরের বাড়ি আমিনপুর থানার দক্ষিণ চর গ্রামে।
আমিনপুর থানার ওসি মজাম্মেল হক গণমাধ্যমকে জানান, মাছেম মীরের সঙ্গে জমিজমা নিয়ে একই এলাকার তোজাম্মেল হোসেনের বিরোধ ছিল। রোববার (১৫ নভেম্বর) বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন মাছেম মীর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই হাশেম মীর বাদি হয়ে ১১ জনকে আসামি করে মামলা করেছেন।
টাইমস/এসএন