© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি পূজা উদ্বোধন করিনি: সাকিব (ভিডিও)

শেয়ার করুন:
আমি পূজা উদ্বোধন করিনি: সাকিব (ভিডিও)
own-reporter
০৯:২২ পিএম | ১৬ নভেম্বর, ২০২০

ইউটিউব বক্তব্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পূজা উদ্বোধন না করার দাবি করেছেন।

তিনি বলেছেন, অনেকেই বলছেন আমি পূজা উদ্বোধন করেছি। যেটি আমি কখনই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করব না। তারপরও হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা প্রার্থী। আমি আশা করব আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম কোনও ঘটনা যেন আর না ঘটে সেটিও আমি চেষ্টা করব।

গত সপ্তাহে কলকাতায় এক পূজার অনুষ্ঠানে যান ক্রিকেটার সাকিব আল হাসান। এর পর খবর চাউর হয় সাকিব কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন। এ খবরে দেশজুড়ে সাকিবকে নিয়ে কঠোর সমালোচনা শুরু হয়।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন