© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একদিনে রেকর্ড ৩৯ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত

শেয়ার করুন:
একদিনে রেকর্ড ৩৯ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত

ফাইল ছবি

own-reporter
০৪:১৫ পিএম | ১৭ নভেম্বর, ২০২০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৬ হাজার ২৫৪ জন।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৬ হাজার ২৫৪ জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২ হাজার ২১২ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।

প্রসঙ্গত, দেশে শীতের আগমনের সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়ে গেছে প্রাণহানীর সংখ্যা। সামনের দিনগুলোতে শীতের প্রকোপ বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর হারও বেড়ে যেতে পারে। এর আগে চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন